1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

পাকিস্তান বৈদেশিক ঋণে জর্জরিত, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৬ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) পাকিস্তানের বৈদেশিক ঋণ গ্রহণ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে অনুদান কমেছে উল্লেখযোগ্য হারে। পাকিস্তান সরকারের তথ্যের বরাতে ডন পত্রিকার এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে আইএমএফের সরাসরি ছাড় বাদে ঋণ ও অনুদান মিলিয়ে পাকিস্তানের মোট বিদেশি সহায়তা এসেছে ৬.৫৯৪ বিলিয়ন ডলার।

গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৫.৫০৭ বিলিয়ন ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে ঋণ সহায়তা বেড়েছে ১৯.৭ শতাংশ।

তবে এই হিসাবের বাইরে রয়েছে আরও কিছু বড় অঙ্কের প্রাপ্তি। গত ডিসেম্বরে আইএমএফের দেওয়া ১.২ বিলিয়ন ডলার এবং মার্চ ও এপ্রিলে সৌদি আরব থেকে পাওয়া অতিরিক্ত ৩ বিলিয়ন ডলারের আমানত এই হিসাবে ধরা হয়নি।

এগুলো যোগ করলে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পাকিস্তানের মোট বৈদেশিক ঋণ গ্রহণের পরিমাণ ৯.৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

মাসওয়ারি হিসাবেও ঋণ প্রবাহে স্পষ্ট ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষণীয়। শুধু মার্চ মাসেই বিদেশি সহায়তা এসেছে ৭৩১.৩ মিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে যা ছিল ৬৯২ মিলিয়ন ডলার। আর গত বছরের মার্চে এই পরিমাণ ছিল মাত্র ৫৫৫ মিলিয়ন ডলার। অর্থাৎ বছরওয়ারি হিসাবে এবারের মার্চে ঋণ প্রবাহ বেড়েছে ৩২ শতাংশ।

ঋণ যেখানে বাড়ছে, সেখানে বিপরীত চিত্র দেখা যাচ্ছে অনুদানের ক্ষেত্রে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পাকিস্তানে বিদেশি অনুদান কমে দাঁড়িয়েছে মাত্র ১০০.৩ মিলিয়ন ডলারে।

গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৩৫.৬ মিলিয়ন ডলার। সে হিসেবে অনুদান কমেছে ২৭ শতাংশ। বিনা সুদে ও শর্তহীনভাবে পাওয়া অনুদানের এই হ্রাস পাকিস্তানের বৈদেশিক নির্ভরতার মানচিত্রে উদ্বেগের নতুন মাত্রা যোগ করেছে।

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বহুপাক্ষিক ঋণদাতাদের মধ্যে শীর্ষস্থান দখল করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি এই সময়ে পাকিস্তানকে ১.২০৫ বিলিয়ন ডলার ছাড় করেছে, যেখানে গত বছর একই সময়ে এই পরিমাণ ছিল ৯৮০ মিলিয়ন ডলার।

অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দ্বিতীয় স্থানে নেমে গেছে। তাদের ছাড় করা অর্থ ৬৪ শতাংশ কমে ৭২৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ১.১৯০ বিলিয়ন ডলার।

পাকিস্তান বনাম বাংলাদেশ: মোট ঋণের তুলনা

সর্বশেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের মোট বৈদেশিক ঋণের স্থিতি প্রায় ১৩৮ বিলিয়ন ডলার। তুলনামূলকভাবে একই সময়ে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ প্রায় ৭৮.০৭ বিলিয়ন ডলার, যা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ২১শে এপ্রিল সংসদকে জানিয়েছেন। সে হিসেবে পাকিস্তানের মোট বৈদেশিক ঋণ বাংলাদেশের প্রায় দ্বিগুণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host