1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের অসুস্থ সাংবাদিক ফারজানা রুপা হাসপাতালে ভর্তি জলবায়ু ক্ষতিপূরণ চেয়ে ভারত-যুক্তরাষ্ট্র-চীনের কাছে নেপাল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নিয়ে কঠোর মন্তব্য, ‘শয়তান’ ও ‘মহাশয়তান’ বললেন গালিবাফ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র অভিবাদন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০১ সময় দর্শন

বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনন্য দীপ্তিমান প্রতিভা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র অভিবাদন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবতা, শান্তি ও সৌন্দর্যের এক অবিনাশী কণ্ঠস্বর। তাঁর সাহিত্যকর্মের বিস্তৃত পরিসরে কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ থেকে শুরু করে চিত্রকলা ও নৃত্যনাট্যের মধ্যেও মানবপ্রেম, প্রকৃতি ও বিশ্বশান্তির গভীর অনুরণন স্পষ্ট হয়ে উঠেছে। শিল্পের প্রতিটি শাখায় তিনি মানবজীবনের আনন্দ-বেদনা ও অন্তর্লীন অনুভূতিকে অসাধারণ শৈল্পিকতায় উপস্থাপন করেছেন, যা আজও বাংলা সাহিত্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।
বিশ্বমানবতার প্রতি তাঁর গভীর বিশ্বাস ও উদার দৃষ্টিভঙ্গি তাঁকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। তাঁর চিন্তাচেতনায় ছিল মানবকল্যাণ, সহমর্মিতা এবং জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে এক সার্বজনীন মানবিক সমাজ গঠনের স্বপ্ন।
আমাদের জাতীয় ইতিহাসেও রবীন্দ্রনাথের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর রচিত গানসমূহ বাঙালির চেতনায় প্রেরণার আলো জ্বালিয়েছে। শাশ্বত বাংলার মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও সংগ্রামের প্রতিফলন তাঁর সাহিত্যকর্মে গভীরভাবে ফুটে উঠেছে, যা তাঁকে এ ভূখণ্ডের মানুষের অন্তরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করেছে।
‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’—তাঁর এই কালজয়ী সৃষ্টি আজ আমাদের জাতীয় সংগীত হিসেবে প্রতিষ্ঠিত, যা জাতিসত্তার গর্ব ও পরিচয়ের প্রতীক।
১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি প্রথম এশীয় হিসেবে বিশ্বসাহিত্যে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সাহিত্য ও চিন্তাধারায় বহুত্ববাদ, মানবতাবাদ ও মরমি বাঙালি চেতনাকে এক অনন্য সমন্বয়ে বিশ্বদরবারে উপস্থাপন করেন।
বর্তমান বিশ্বে যখন যুদ্ধ-সংঘাত, সহিংসতা ও উগ্রবাদের বিস্তার মানবসভ্যতাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে, তখন রবীন্দ্রচিন্তা ও মানবতাবাদ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
শিক্ষার ক্ষেত্রেও তাঁর অবদান অসামান্য। তিনি প্রাতিষ্ঠানিক গণ্ডির বাইরে গিয়ে শিশুর সৃজনশীল বিকাশ ও প্রকৃতিনির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং শান্তিনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে সেই দর্শনকে বাস্তবে রূপ দেন। তাঁর শিক্ষা ভাবনায় ছিল জ্ঞানকে জীবনের সঙ্গে যুক্ত করার গভীর দৃষ্টিভঙ্গি, যেখানে মানবিক মূল্যবোধ ছিল মূল ভিত্তি।
রবীন্দ্রজন্মবার্ষিকীর সকল আয়োজন সুন্দর, সুশৃঙ্খল ও অর্থবহভাবে সম্পন্ন হোক—এটাই আন্তরিক প্রত্যাশা।

লেখক:

মোঃ মাফিকুল ইসলাম
সাংবাদিক | মানবাধিকার কর্মী

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host