মাফিকুল ইসলাম, পার্বতীপুর দিনাজপুর, প্রতিনিধি :-
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৬ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেগম জেবুন্নেছার মৃত্যুতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) বাংলাদেশ ট্রাস্ট ও IHRC TV–এর নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় সংগঠনের আন্তর্জাতিক চেয়ারম্যান আনন্দ মহল সরকার বলেন, বেগম জেবুন্নেছার মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের মতো তিনিও গভীরভাবে শোকাহত। তিনি একজন নীতিপরায়ণ শিক্ষক ছিলেন এবং আদর্শ মা হিসেবে সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন।
শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান রাব্বুল আলামিনের নিকট শোকাহত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করা হয়। পাশাপাশি শোকাহত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।