1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দিনাজপুর বানিজ্য মেলার উদ্বোধন করলেন মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৭ সময় দর্শন

 

কোয়াসিম সিদ্দিকী জনী
বিশেষ প্রতিনিধি:

দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, দর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে। মেলায় আগত মানুষজন যেন কেনাকাটা করে নিরাপদে বাড়ীতে ফিরতে পারে সে ব্যাপারে আইনশৃংঙ্খলা বাহিনীসহ সকলকে সতর্ক থাকতে হবে বলেও জানান। শনিবার (২ মে ২০২৬) রাত ৮টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে অনুষ্ঠিত ১৯তম বানিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দিনাজপুর শহরের রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন ও বলেন বেগম জিয়ার জন্মস্থানের উন্নয়নে আমাদের কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিক এই স্লোগান দিলেই হবে না, জিয়ার সৈনিক হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। দর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক আছে এমনটা বলার কোন সুযোগ নেই। আমাদেরকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে আরো সতর্ক হতে হবে। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য জাতীয় সংসদের হুইপ মোঃ আক্তারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক পিয়া চৌধুরী পিনাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মামা রিয়াজ উদ্দিন, জেলা প্রশাসক পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

দিনাজপুর চেম্বারের পরিচালক মোঃ শামিম কবীর অপু’র সঞ্চায়নায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৯তম বাণিজ্য মেলার আহবায়ক ও চেম্বারের পরিচালক মোঃ রাহবার কবীর পিয়াল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখরুজ্জামান জুয়েল, মেলা কমিটির সদস্য সচিব মোঃ রুবেল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ, সুধীজন ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপি বানিজ্য মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host