1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক ঘণ্টা দেরিতে শুরু হলো এসএসসি পরীক্ষা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৬ সময় দর্শন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়েছে। সারা দেশে আজ মঙ্গলবার সকাল ১০টায় একযোগে পরীক্ষা শুরু হয়। তবে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আজ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা নিকলীর দুটি কেন্দ্রে শুরু হয় বেলা ১১টায়।

জানা যায়, ভোররাত থেকে নিকলীতে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি শুরু হলে উপজেলার দুটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিরূপ আবহাওয়ার কারণে দূরদূরান্তের অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এ পরিস্থিতি বিবেচনায় নিকলী উপজেলায় এসএসসি পরীক্ষার সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও শহীদ সরণিকা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৫০ মিনিটে মাইকিং করে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানানো হয়। শহীদ সরণিকা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব মো. সাফি উদ্দিন বলেন, ঝড়বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্গম ও দূরদূরান্তের পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে যাতে কোনো অসুবিধা না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং জেলা প্রশাসকের অনুমতিক্রমে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে বেলা ১১টায় শুরু করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। তাদের বিষয়টি বিবেচনায় নিয়েই মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করা হয়েছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে বোর্ডের সঙ্গে কথা বলে জেলার নিকলীসহ ছয়টি উপজেলায় দেরিতে পরীক্ষা শুরু করা হয়েছে। এর মধ্যে কোথাও আধা ঘণ্টা, কোথাও পৌনে এক ঘণ্টা দেরি হয়েছে। তবে নিকলীতে এক ঘণ্টা পরে পরীক্ষা শুরু করতে হয়েছে। এই এক ঘণ্টা পরীক্ষা শেষের দিকে বাড়িয়ে উত্তরপত্র নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার ১৩ উপজেলার মধ্যে ৭টিতে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। আর বাকি ছয়টি উপজেলায় একেক কেন্দ্রে একেক সময় পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রশ্নপত্র একই ছিল। তবে আবহাওয়া এতটাই দুর্যোগপূর্ণ ছিল যে এর বিকল্প ছিল না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host