1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দাম বৃদ্ধির পরও জ্বালানি তেলের সংকটে রাজধানীবাসী: কমছে না ভোগান্তি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭০ সময় দর্শন
ফাইল ছবি

সিনিয়র স্টাফ রিপোর্টার, ঢাকা

দাম বৃদ্ধির পরও জ্বালানি তেলের সংকটে রাজধানীবাসী। পর্যাপ্ত তেল মিলছে না এখনও। ঘণ্টার পর ঘণ্টা থাকতে হচ্ছে লাইনে। আজ বুধবার সকালে নগরীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে। ভোক্তারা বলছেন, ভোগান্তি আছে আগের মতোই। তবে আগের চেয়ে সামান্য কম সময় লাগছে তেল পেতে। এই ভোগান্তি আরও কমাতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। খোঁজ নিয়ে দেখা গেছে, আজও বেশিরভাগ পাম্পই বন্ধ রেখেছে সরবরাহ। দু–এক জায়গায় তেল পাওয়া গেলেও রয়েছে দীর্ঘ লাইন। রেশনিং পদ্ধতিতে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে প্রায় ৪ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত। মাঠ পর্যায়ে ২৫ শতাংশ পর্যন্ত জ্বালানি সরবরাহ বৃদ্ধি করা হয়েছে বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। ফুয়েল কার্ডের মাধ্যমে পর্যাপ্ত জ্বালানি পাওয়ায় ভোগান্তির নিরসন হবে বলে আশাবাদী ভোক্তারা।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে সম্প্রতি ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। গত শনিবার মধ্যরাত থেকেই কার্যকর হয় অকটেন, ডিজেলসহ চার ধরনের জ্বালানির দাম। প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, কেরোসিনে ১৮, পেট্রোলে ১৯ এবং অকটেনে ২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host