1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর -শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৬ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর সফর করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ১৭ এপ্রিল (শুক্রবার) দুপুর ১টায় হাজী মােহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওরিয়েন্টেশন অনুষ্ঠান ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন তাঁর বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই
আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতেই হবে। কারণ মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার জন্য কেউ বাজেট চায় না, সবাই বাজেট চায় শুধু ভৌত অবকাঠামো জন্য। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ গড়ার কারিগর তোমরা ও তোমাদের শিক্ষকরা। বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে তোমাদেরকে যোগ্য ও দক্ষ হিসেবে তৈরি হতে হবে। শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে জনসংখ্যা কোন সমস্যা হবে না। বরং জনসম্পদে রুপান্তরিত হবে।

তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে। এখানে নার্সিং বিভাগ নেই। অথচ বিশ্বে নার্সিংয়ের চাহিদা রয়েছে। মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন গবেষণা কার্যক্রম বৃদ্ধি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হবে ফলাফলের ভিত্তিতে। আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় যতই এগিয়ে যাবে উন্নয়ন বরাদ্দ সেই অনুপাতে দেয়া হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জনগণের টাকায় টাকায় লেখাপড়া করে। প্রতি শিক্ষার্থীর পেছনে এই বিশ্ববিদ্যালয় বছরে ৮ লক্ষ টাকা ব্যয় করে। এ কারণে জনগণের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে।

হাবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো. এনামউল্ল্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, রংপুর-১ আসনের এমপি মো. রায়হান সিরাজী ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিপ্রবি প্রো-ভিসি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান ও প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান।অনুষ্ঠান উপস্থাপনা করেন হাবিপ্রবির কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর ড. মো. ফারুক হাসান ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ মহিদুল হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host