1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারান্তরীণ ব্যারিস্টার সুমন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬২ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ বার কাউন্সিলের আগামী ১৯শে মে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন দেশ বিদেশে মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত বর্তমানে কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ও মানবিক আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

নির্বাচনে প্রার্থী হতে প্রয়োজনীয় মনোনয়নপত্রে তার স্বাক্ষর নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে।

গতকাল রোববার ঢাকার জেলা প্রশাসকের কাছে এ আবেদন জমা দেন ব্যারিস্টার সুমনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ।

তিনি জানান, বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে সুমনের আগ্রহ রয়েছে। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ই এপ্রিল হওয়ায় নির্ধারিত ফরমে তার স্বাক্ষর জরুরি। এ কারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, পুলিশ ও সাংবাদিকসহ বহু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২২শে অক্টোবর গ্রেপ্তার হন ব্যারিস্টার সুমন, যিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।

ইতিমধ্যে ব্যারিস্টার সুমনের গ্রেপ্তারে দেশে-বিদেশে বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ সুধী মহল নিন্দা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মোট ৭টি মামলা রয়েছে।

কারাগারে থাকা অবস্থায়ও পেশাগত দায়িত্ব ও অধিকার রক্ষায় নির্বাচনে অংশ নেওয়ার এই উদ্যোগ আইনজীবী মহলে আলোচনার জন্ম দিয়েছে। আইনজীবীরা জানিয়েছেন সরকার তাকে নির্বাচনের সুযোগ দিলে তিনি ইতিহাস সৃষ্টি করতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host