1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৯ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমই-এর সাবেক সভাপতি ফজলুল হক বলেছেন, গত দেড় বছরে আমরা এক পাও এগুইনি। আমার বিশ্বাস, আমরা কত পা পিছিয়েছি, সেটা আগামী দিনে আমরা আসলে বুঝতে পারব।

ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি শীর্ষ দৈনিকের আয়োজনে অতিথি হিসেবে এসে তিনি এসব কথা বলেন।

এই শীর্ষ শিল্পোদ্যোক্তা বলেন, যে একটা অস্বস্তিকর অবস্থার ভেতর দিয়ে আমরা কাটিয়েছি, সেই জায়গা থেকে আমরা একটা স্বস্তির জায়গায় এসে পৌঁছেছি।’

ফজলুল হক বলেন, ইন্টেরিমের সময় আমি সব রকম ভয়ভীতি উতরে গিয়েও বলার চেষ্টা করেছি যে, এই সরকার পারফর্ম করছে না। এই কারণে যে, তারা একটা কৃতিত্ব নেন যে তারা লুটপাট বন্ধ করেছেন। কিন্তু এ ক্ষেত্রে ওনাদের কোনো ক্রেডিট নাই। তার কারণ, যারা লুণ্ঠনকারী বা যাদের লুণ্ঠনকারী হিসেবে আমরা চিনি বা মনে করি, তারা কেউই দেশে ছিলেন না। এটা অটোমেটিক স্টপ হয়ে গেছে। বরং উনারা সাধারণ যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটাকে অনেকখানি বাধাগ্রস্ত করেছেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকগুলো ব্যাংককে বাড়তি বিপদে ফেলে দেওয়া হয়েছে। সবচাইতে খারাপ যেটা হয়েছে, ইকোনমিতে আপনি প্রাইভেট সেক্টরকে টোটালি ইগনোর করেছেন। কিভাবে দেশ চালাবেন, এইটা বোঝার জন্য তো আপনার বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ দরকার নেই। প্রাইমারি এডুকেশন থাকলে আপনি বুঝবেন। প্রাইভেট লেড ড্রিভেন যে ইকোনমি, সেই ইকোনমিতে আপনি প্রাইভেট সেক্টরকে কোনোরকম পাত্তাই দিচ্ছেন। আপনি আপনার মতো করে চলছেন।

অর্থনৈতিক সংকটের কথা বলতে গিয়ে তিনি বলেন, সংকট শুরু হয়েছে অনেক আগে থেকেই। অন্তর্বর্তী সরকারের সময় যেটা আমরা আশা করেছিলাম, এত বড় একটা সংগ্রামের মাধ্যমে আমরা মনে করলাম যে নতুন করে দেশ আবার স্বাধীন হয়েছে। তারপরও রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, আমরা আসলে ওই দেড় বছরে এক পাও এগুইনি। আমার বিশ্বাস, আমরা কত পা পিছিয়েছি, সেটা আগামী দিনে আমরা আসলে বুঝতে পারব।

অন্তর্বর্তী সরকারের আমল নিয়ে ফজলুল হক বলেন, জনগণের কাছে পলিটিক্যাল গভর্নমেন্টের একটা দায়বদ্ধতা আছে। পাঁচ বছর পরে কিন্তু জনগণের কাছেই তাদেরকে যেতে হবে। যেটা ইন্টেরিমের সময় ছিল না। তারা নিজেরাই ডিক্লেয়ার করতো, ‘আমাকে জনগণ পাঁচ বছর চাচ্ছে, ১০ বছর চাচ্ছে।’ কোন জনগণ ওনাদেরকে পাঁচ বছর চাইলো, আমরা আসলে দেখি নাই।

সংকট নিরসনে বর্তমান সরকারের দায়বদ্ধতা নিয়ে তিনি বলেন, সংকট নিরসনে আমি এই সরকারকে কোনো রকম দায়বদ্ধতার ভেতরে ফেলতে চাই না। কারণ সরকারের বয়স হয়েছে লিটারালি এক মাস। একটা লম্বা ছুটি পার করে আমরা এসেছি। সরকারের এক রকম দুর্ভাগ্য যে তাকে দায়িত্ব নিতে হয়েছে একেবারে রোজার প্রাক্কালে। রোজাটা আমাদের সবসময় একটা ক্রাইসিস পিরিয়ড। রোজার মাঝখানে আবার মধ্যপ্রাচ্য সংকট এবং যে সংকট এখনো চলমান। কতদিন চলবে কেউ জানে না।

ব্যবসায়ীদের কথা বলতে গিয়ে ফজলুল হক বলেন, ব্যবসায়ীদের একটা স্বস্তিদায়ক ফিলিং এসেছে। সময় এসেছে বা আসছে যে, আমরা আবার ঘুরে দাঁড়াব। আমরা বর্তমান রাজনৈতিক নেতৃত্বের দিকে তাকিয়ে আছি। আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে। ওই ডিএনএ আমাদের ভেতরে আছে যে, অনেক কঠিন সমস্যা মোকাবেলা করে আমরা আজকে এখানে এসেছি। এখন আমরা এই রাজনৈতিক নেতৃত্বের কাছে একটা সঠিক দিক-নির্দেশনা এবং একটা টিমওয়ার্ক আশা করছি যে, সবাই মিলে যাতে আমরা এগিয়ে যেতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host