1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সিএমপির সাবেক কমিশনার আবদুল জলিল মণ্ডল গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮৪ সময় দর্শন
সিনিয়র স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার মো. আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের মাঝে অত্যন্ত জনপ্রিয় এই পুলিশ কর্মকর্তঅর বিরুদ্ধে দায়েরকৃত একাধিক মামলায় তদন্তের অংশ হিসেবে এ গ্রেপ্তার অভিযান চালানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল জলিল মন্ডলে বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যার একটি মামলায় ওয়ারেন্ট জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে তাকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। যদিও আবদুল জলিল মণ্ডল বর্তমানে সিএমপিতে নেই, তবুও তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই নগরজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ প্রকাশ পায়। তাঁর গ্রেপ্তারের বিষয়টি সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। আবদুল জলিল মণ্ডল ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সাল পর্যন্ত সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ডের জন্য চট্টগ্রামের সাধারণ মানুষের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্বে পরিণত হন। ছিন্নমূল শিশুদের পুনর্বাসন, তাদের জন্য নৈশ বিদ্যালয় স্থাপন, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি, দুস্থ-গরীবদের পাশে দাঁড়ানো, মানবিক পুলিশিং, আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। পুলিশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে তাঁর গৃহীত পদক্ষেপগুলোকে চট্টলাবাসী স্বাগত জানিয়েছিল। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং পুলিশ বিভাগের অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত। পরবর্তীতে তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সূত্র জানায়, তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রামের কোনো থানা বা আদালতের হেফাজতে রয়েছেন কি না— সে বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host