1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন।  মনোহরদীতে, চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ১০ স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যেসব সংসদ সদস্য বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৯ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

কুষ্টিয়ার মিরপুরে আবারো রাজনৈতিক সহিংসতার নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভেতরে থাকা অবস্থায় শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে ঘটা এই নৃশংস ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। শফিকুল ইসলাম আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাঁকে পরিকল্পিতভাবে ব্যবসার দোকান থেকে বাইরে ডেকে আনে এবং মুহূর্তের মধ্যেই লক্ষ্যভ্রষ্ট না করে পরপর গুলি চালায়। হামলাকারীরা এতটাই বেপরোয়া ছিল যে, কাজ শেষে তারা ঘটনাস্থলে ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে আয়েশে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মাঝেই এমন ধৃষ্টতাপূর্ণ হামলা প্রমাণ করে, অপরাধীদের মনে আইনের কোনো ভয় অবশিষ্ট নেই। গুলিবিদ্ধ অবস্থায় শফিকুল ইসলামকে প্রথমে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম জানিয়েছেন, গুলি ডান চোখ, বাম চোয়াল এবং পেটের ওপরের অংশে আঘাত করেছে। পেটের ভেতরের রক্তনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সারাদেশে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্বিচার হামলা ও হত্যার মহোৎসব চলছে। কুষ্টিয়ার এই ঘটনাটি তারই ধারাবাহিকতা বলে মনে করছেন স্থানীয়রা। এভাবে দিনের আলোয় রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের চেষ্টা এবং নিরাপত্তার অভাব সাধারণ মানুষকেও শঙ্কার মুখে ঠেলে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কঠোর নিরাপত্তার কথা বলা হলেও বাস্তবে সাধারণ মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই।

মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার ঘটনার তদন্ত চলছে বলে দায়সারা মন্তব্য করলেও, ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অপরাধীদের ফেলে যাওয়া মোটরসাইকেল ও গুলির ম্যাগাজিন উদ্ধারের কথা জানালেও, তাদের পরিচয় নিশ্চিত করতে না পারা গোয়েন্দা নজরদারির ব্যর্থতাকেই স্পষ্ট করে। একের পর এক হামলায় রাজনীতির মাঠ উত্তপ্ত হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রশ্ন উঠছে, আইনশৃঙ্খলা কি পুরোপুরি অপরাধীদের কব্জায়?

শফিকুলের পরিবার ও দলীয় কর্মীদের দাবি, অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় রাজপথে সাধারণ মানুষ আর কোনো হত্যাকাণ্ডের দায়ভার গ্রহণ করবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host