1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯৩ সময় দর্শন
হামলার প্রতীকী ছবি।

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আরমান সর্দার (৩৫) নামে এক পরিবহণ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।  শুক্রবার (২৭ মার্চ) বিকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের পাঁচ্চর গোলচত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকার ভাড়া করা নিয়ে সংঘর্ষটির সূত্রপাত হয়। স্থানীয় বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী (ইথু) এবং প্রাইভেটকার চালকের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা জিয়াউল হক জিয়া লোকজন নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় তারা পরিবহণ ব্যবসায়ী বিএনপি নেতা ফারুক মোল্লার অফিস ভাঙচুর করেন।

সংঘর্ষের মধ্যে জিয়ার বিরুদ্ধে কয়েক রাউন্ড গুলি করার অভিযোগ ওঠে। তার ছোড়া গুলিতে পরিবহণ শ্রমিক আরমান গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় গুলিবিদ্ধ আরমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার এ সংঘর্ষের সিসিটিভি ফুটেজ বিভিন্ন যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তারা।

ফারুক মোল্লার বাবা শিবচর উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সাজু মোল্লা বলেন, গাড়ি ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির ঘটনায় আমার ছেলের অফিস ভাঙচুর করেছে। কয়েকজনকে মারধর করেছে। আমি এর বিচার দাবি করি।

এ ব্যাপারে আজমল হোসেন ও জিয়াউল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিবচর থানার ওসি মো. আমির হোসেন সেরনিয়াবাত বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষে জড়িত দুইপক্ষের কেউই এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। আমরা সিসিটিভির ভিডিও সংগ্রহ করেছি। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host