1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

অধ্যক্ষের কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবান সামগ্রী চুরি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১০০ সময় দর্শন

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে হবিগঞ্জের নবীগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ কক্ষে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

‎কলেজ সূত্রে জানা যায়, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি হিটাছি ব্র্যান্ডের প্রজেক্টর, একটি ডিভিআর, একটি মনিটর ও একটি কম্পিউটার (পিসি), একটি দেয়াল ঘড়ি, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং সিসি ক্যামেরার সরঞ্জামাদি।

‎কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন বলেন, বুধবার বিকেল তিনটা পর্যন্ত অন্যান্য শিক্ষকদের সঙ্গে অফিস কার্যক্রম পরিচালনা করেছি। পরদিন সকালে এসে দেখি অধ্যক্ষ কক্ষের তালা ভাঙা এবং ভেতরের মালামাল চুরি হয়েছে।‎

‎কলেজ প্রশাসন জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২২ মার্চ পর্যন্ত কলেজ বন্ধ ছিল। ২৩ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও নিয়মিত ক্লাস আগামী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ সময়ের মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

‎‎খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

‎‎এ ঘটনায় এখনো কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host