1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন।  মনোহরদীতে, চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ১০ স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যেসব সংসদ সদস্য বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা

জামালপুরে তাহমিনার খুনীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৬ সময় দর্শন

জামালপুর প্রতিনিধি

ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে গৃহবধূ তাহমিনা আক্তার তানিয়াকে নির্মম নির্যাতন ও পুড়িয়ে হত্যা মামলার আসামি ওই গৃহবধূর স্বামী আইনজীবী হোসেইন তাইফুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখা ও এলাকাবাসী ১২ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করে।

 

মানববন্ধনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে জামালপুর জেলা আইনজীবী সমিতিরি সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু বলেন, দ্রুত বিচার আইনের মাধ্যমে এই মামলাটির আসামির সর্বোচ্চ দন্ড প্রাপ্তির জন্য আমরা আইনি সহায়তা দিয়ে যাব। হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, মামলাটির আসামি আইনজীবী হোসেইন তাইফুরের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আপামর মানুষের ক্ষোভ প্রশমনে দ্রুত বিচার দাবি করেন তিনি। নিহতের ভাই এবং মামলাটির বাদী আইনজীবী আবু ফাহাত তৌকির বলেন, এই ঘটনার বিচার না হলে আমরা শান্তি পাব না। আমার নিরপরাধ বোনের আত্মাও শান্তি পাবে না। আমরা সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ ছাড়াও জামালপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মারুফ আহম্মদ খান মানিক, গৃহবধূ তাহমিনা আক্তার তানিয়ার আত্মীয় ও বিএনপিনেতা মনোয়ারুল ইসলাম কর্নেল, চিকিৎসক মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

 

গৃহবধূ তাহমিনা আক্তার তানিয়াদের সংসারে দুই সন্তান রয়েছে। তিনি মুকুন্দবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে। পারিবারিক কলহের জের ধরে ৫ মার্চ দিবাগত রাতে স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে নির্মম নির্যাতন করে মেরে ফেলেন এবং মরদেহে আগুন ধরিয়ে দেন তার স্বামী আইনজীবী হোসেইন তাইফুর। ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নেভায়।

 

সদর থানা পুলিশ তাহমিনা আক্তার তানিয়ার মরদেহ উদ্ধার এবং তার স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। পরদিন তাহমিনা আক্তার তানিয়ার ভাই আইনজীবী আবু ফাহাত তৌকির বাদী হয়ে হোসেন তাইফুরকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host