1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন।  মনোহরদীতে, চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ১০ স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যেসব সংসদ সদস্য বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা

বাঁশঝাড়ে মিলল নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯৪ সময় দর্শন
ফরিদগঞ্জে নিহত শিক্ষার্থীর বাড়িতে স্বজন ও উৎসুক জনতার ভিড়

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইফতারের পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া একটি মাদরাসার ছাত্র জুবায়ের হোসেন রুবেলের (৮) মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার দিনগত রাতে বালিথুবা ইউনিয়নের শোশাইরচর মাইজের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রুবেল স্থানীয় সানখীরসাইর নূরানী ও হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল। তিন ভাইয়ের মধ্যে রুবেল ছিল সবার ছোট রুবেল। রুবেলের বাবা মো. আব্দুল কাদের ও মা নুরুন নেসা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পর রুবেল প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়। রাত বাড়তে থাকলেও সে বাড়িতে ফিরে না আসায় এলাকাজুড়ে মাইকিং করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। সন্তান হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নেয়ার আহ্বান জানিয়েছেন মো. আব্দুল কাদের–নুরুন নেসা দম্পতি। স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশুর গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host