1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনা চরম নিন্দনীয়: পুতিনের শোকবার্তা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৮১ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের ইসরায়েল ও আমেরিকা যৌথ হামলা চালিয়ে হত্যাকে চরম ‘নিন্দনীয়’ আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘটনা মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব ধরনের নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেও মন্তব্য করেছেন তিনি।

ক্রেমলিন থেকে প্রকাশিত এই শোক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উদ্দেশে পুতিন গভীর সমবেদনা জানান এবং ইরানীয়দের প্রতি সহমর্মিতা জানান।

শোক বার্তায় পুতিন উল্লেখ করেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে আমার গভীর শোক ও সমবেদনা গ্রহণ করুন। যুক্তরাষ্ট ও ইসরায়েল মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব নিয়ম লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার ৮৬ বছর বয়সে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় খামেনি নিহত হন। এসময় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন।

শোক বার্তায় পুতিন আরো বলেন, রাশিয়া খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করবে। দুই দেশের সম্পর্ক জোরদার এবং রাশিয়া-ইরান সম্পর্ককে কৌশলগত অংশীদারিতে উন্নীত করতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ছিল।

ভ্লাদিমির পুতিন শোক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মাধ্যমে সর্বোচ্চ নেতার পরিবার-পরিজন, স্বজন, সরকার ও ইরানের জনগণের প্রতি তার আন্তরিক সহানুভূতি ও সমর্থনের বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host