1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা জোরদারে প্রশাসন–জনসম্পৃক্ততার তাগিদ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ সময় দর্শন

কোয়াসিম সিদ্দিকী জনি, বিশেষ প্রতিনিধি :-
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলাতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অগ্রগতি, কৃষি ও মৎস্য খাতের চলমান কার্যক্রমসহ বিভিন্ন দপ্তরের সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজিদ-উল-মাহমুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক মিয়াসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের সদস্য, শিক্ষক ও সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনায় মাদকাসক্তি, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সামাজিক অপরাধ দমনে প্রশাসনের একক উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত ভূমিকা অপরিহার্য। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host