1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

এজলাস কক্ষে ভাঙচুর: আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯১ সময় দর্শন
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

বরিশালে আদালতের এজলাস কক্ষে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আইনজীবী নেতা সাদিকুর রহমান লিংকনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার আদালত এই রুল জারি করেন। এর আগে মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম চলার সময় এজলাসে হট্টগোল করেন একদল আইনজীবী। এ সময় তাঁরা এজলাসের সামনে থাকা আসবাব ভাঙচুর করেন এবং নথিপত্র ছুড়ে ফেলেন। এ ঘটনার পর বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ জানান, আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুরের প্রতিবাদে সকাল থেকে জেলা আইনজীবী সমিতি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের ঘোষণা দেয়। আবুল কালাম আজাদ আরও জানান, আদালত বর্জনের ঘোষণার মধ্যেই এজলাসের কার্যক্রম শুরু করতে চাইলে আইনজীবীরা তা বন্ধ রাখার অনুরোধ জানান। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা কার্যক্রম স্থগিত করে চলে যান। আদালত কক্ষে ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বুধবার আইনজীবী নেতা সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host