1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করা হবে : চিফ প্রসিকিউটর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৯ সময় দর্শন
সংগৃহীত ছবি

 অনলাইন ডেস্ক
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আমিনুল ইসলাম বলেন, ‘আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি। আমি এই ট্রাইব্যুনালের সব কার্যক্রম আমাকে বুঝতে হবে। সব মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন, সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে।’

অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন একই সময়ে নিয়োগ পাওয়া আরেকজন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাজী মোস্তাফিজুর রহমান আহাদ নামের একজন আইনজীবীর রাজসাক্ষী সংক্রান্ত একটি স্ট্যাটাসে বি এম সুলতান মাহমুদ এমন অভিযোগ তুলেছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host