1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ সময় দর্শন
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

 

স্বপ্ন প্রতিদিন ডিজিটাল ডেস্ক

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বর্তমানে কারাবন্দি থাকলেও তার সমর্থকরা প্রচারণায় সরব ভূমিকা পালন করছেন।

ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারণায় তাকে ‘অকুতোভয় জননেতা’ হিসেবে উল্লেখ করে বলা হচ্ছে, হত্যা, জেল-জুলুম, লুণ্ঠন এবং মব জাস্টিসের বিরুদ্ধে তিনি এক প্রতিবাদী কণ্ঠস্বর।

সমর্থকদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকেই তিনি আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার লড়াইয়ে নেমেছেন।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় মামলায় ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে আছেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান।

 

 

তথ্যসূত্র: সময় টিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host