1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ইশতেহার বাস্তবায়নে তেরখাদার সব স্ট্যান্ড চাঁদামুক্ত ঘোষণা, অভিযোগে চালু এমপি হেলালের হটলাইন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৪ সময় দর্শন

তেরখাদা প্রতিনিধি :

খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তেরখাদা উপজেলার সকল সিএনজি, ইজিবাইক ও ভ্যান স্ট্যান্ডকে চাঁদামুক্ত ঘোষণা করেছেন। যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন স্ট্যান্ডে চাঁদা আদায় বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষুদ্র যানবাহন চালক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে আসে। দীর্ঘদিনের চাঁদার চাপ থেকে মুক্তির আশায় চালকরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অনেকেই মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের দৈনিক আয় বৃদ্ধি পাবে এবং সংসার পরিচালনায় কিছুটা স্বাচ্ছন্দ্য আসবে।
একই সঙ্গে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, ঘুষ ও যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে একটি হটলাইন নম্বর চালু করেছেন এমপি হেলাল। নিজ ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মমুক্ত রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। অভিযোগ জানানোর জন্য হটলাইন নম্বর (০১৯৭৩৬৬৭৪৬৬) প্রকাশ করে জনগণকে যেকোনো সমস্যা, অনিয়ম বা মতামত সরাসরি জানানোর অনুরোধ জানান।
এছাড়া তিনি সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান। স্থানীয়দের মতে, স্ট্যান্ড চাঁদামুক্ত ঘোষণা ও অভিযোগ জানানোর হটলাইন চালুর ফলে এলাকায় শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন আসবে। এখন দেখার বিষয়, ঘোষণার বাস্তব প্রয়োগ কতটা কার্যকরভাবে নিশ্চিত করা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host