1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সাবেক এমপিসহ আ.লীগের ৩ নেতার জামিন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ সময় দর্শন
জেবুন্নেছা আফরোজ

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ জামিন পেয়েছেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনও জামিন লাভ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, শুনানি শেষে মামলার নথিপত্র পর্যালোচনা করে আদালত এই আদেশ দেন।

বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হুমায়ুন কবির জানান, জেবুন্নেছা আফরোজসহ তিন জনের পক্ষে আইনজীবীরা পৃথকভাবে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। তবে জামিনের শর্তাবলি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ২০২৫ সালের ১৭ মে ঢাকায় নিজ বাসা থেকে জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বরিশালের ছয়টি মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব মামলার মধ্যে রয়েছে নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ।

জসিম উদ্দিন ও মাহমুদুল হক খান মামুনের বিরুদ্ধেও পৃথক একাধিক মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে। রাজনৈতিক অস্থিরতার সময় দায়ের করা এসব মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host