1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

প্রধান ২ কাজের কথা জানালেন অর্থমন্ত্রী আমীর খসরু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০ সময় দর্শন
সচিবালয়ে নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

নতুন অর্থমন্ত্রী হয়ে প্রথমবারের মতোন সচিবালয়ে গেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি সচিবালয়ে যান। সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের প্রধান দুই কাজের কথা জানান। আমীর খসরু বলেন, “অর্থনীতির সার্বিক সুফল যেন দেশের সর্বস্তরের মানুষ সমানভাবে পায় সেটি নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। এছাড়া রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো সবগুলোই সমস্যাগ্রস্ত। এসব সমস্যাগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমস্যা মুক্ত করে কার্যকর করাই হবে আমার দ্বিতীয় কাজ।” সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে নতুন মন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন আমীর খসরু। আর বিকালে মন্ত্রিসভার সদস্য শপথ নেন বিএনপির এ শীর্ষ নেতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host