1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

দীর্ঘ ২০ বছর পর মামার এলাকায় তারেক রহমানের বিশাল জনসভা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪২ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে এক বিশাল জনসভায় আবেগি বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ৭ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে দেশের খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে সঠিকভাবে বাজারজাত করা গেলে এ অঞ্চলের কৃষকদের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন সম্ভব ও দিনাজপুরের ঐতিহ্যবাহী কাটারী ভোগ চাল ও লিচুকে বিশ্ববাজারে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে দিনাজপুর অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তারেক রহমান বলেন, দিনাজপুরের কাটারী ভোগ চাল ও লিচু শুধু দেশের গর্ব নয়, এগুলো আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য পণ্য। পরিকল্পিত উদ্যোগ ও কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে এসব পণ্য বিশ্ববাজারে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা গেলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।


তিনি এও বলেন, কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে এ অঞ্চলের বেকার যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং কৃষিকে আধুনিকায়ন, সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন এবং কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
নিজের মামার বাড়ি দিনাজপুর উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের মানুষকে খাদ্য জোগান দেওয়া এই জনপদ আজও উন্নয়নের দিক থেকে পিছিয়ে। এই বৈষম্য দূর করতে হলে কৃষির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি। তার দল বিএনপি ক্ষমতায় গেলে দিনাজপুরকে একটি আধুনিক কৃষি ও শিল্পাঞ্চলে রূপান্তর করা হবে। বক্তব্যে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর সংঘটিত নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, অতীত নিয়ে সময় নষ্ট না করে দেশ ও জাতিকে গঠন করতে হবে। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এসব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আন্দোলন জোরদারের কথাও বলেন।
সবশেষে নানীর বাড়িতে এসে নিজেকে এই এলাকার নাতি ও ভাগিনা হিসেবে পরিচয় দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। জনসভায় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু, দিনাজপুর-৬ আসনের প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দিনাজপুর নির্বাচনী এলাকার ধানের শীষ মনোনীত সকল প্রার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host