1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক সহিংসতা: জানুয়ারিতে নিহত ১১, আহত ৬১৬

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৫ সময় দর্শন
আইন ও সালিশ কেন্দ্র (আসক)

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই সহিংস হয়ে উঠছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে সারাদেশে ৭৫টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১ জন নিহত এবং অন্তত ৬১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নির্বাচনের এই সহিংস চিত্র তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। আসক-এর তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে দেশে রাজনৈতিক সহিংসতার ১৮টি ঘটনা ঘটেছিল, যাতে ৪ জন নিহত এবং ২৬৮ জন আহত হন। তবে জানুয়ারি মাসে এই সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। জানুয়ারির প্রথম ১০ দিনে ৮টি সহিংসতায় ৫ জন নিহত হলেও শেষ ১০ দিনে (২১-৩১ জানুয়ারি) তা ভয়াবহ রূপ নেয়। এই সময়ে ৪৯টি সহিংসতার ঘটনায় ৪ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। সংস্থাটির বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, মাঠের পরিস্থিতি ততই সংঘাতময় হচ্ছে। রাজনৈতিক এই অস্থিরতায় উদ্বেগ জানিয়ে আসক বলেছে, নির্বাচনের আগে এই ধরনের প্রাণহানি ও সংঘাত অত্যন্ত আশঙ্কাজনক। সংস্থাটি সংশ্লিষ্ট সকল রাজনৈতিক পক্ষকে সর্বোচ্চ সহনশীলতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সহিংসতা উসকে দিতে পারে এমন যেকোনও পরিস্থিতি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে। আসক সংশ্লিষ্ট সকল পক্ষকে আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচনি কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে।

প্রতিবেদনে সাংবাদিক হয়রানির চিত্রও তুলে ধরা হয়েছে। আসক জানায়, ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা স্বাধীন গণমাধ্যমের জন্য বড় হুমকি। আসক মনে করে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভয়ভীতিহীন পরিবেশ নিশ্চিত করা জরুরি, যেখানে ভোটাররা নিরাপদে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host