1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

পলাশের ঘোড়াশালে এন সি পির জনসভায়- “দুর্বৃত্ত ও দুঃশাসনের রাজনীতি বন্ধ করা হবে” _ নাহিদ ইসলাম

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ সময় দর্শন

সফিকুল ইসলাম পলাশ নরসিংদী প্রতিনিধি :

 

মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ক্ষমতায় গেলে শিক্ষা,স্বাস্থ্য ও কর্মসস্থান তিন বিষয়ের উপর নজর দিতে হবে। দেশে যে দুর্বৃত্ত ও দুর্বয়নের রাজনীতি আছে এসব বন্ধ করতে হবে। অনেক রাজনীতি অনেক অভিজ্ঞতা আমরা দেখেছি। বাংলাদেশকে আমরা একটি পরিবর্তন দেখতে চাই। গত ৫০ বছরে আপনারা রাজনীতি দেখেছেন। এদেশে লুটপাটের রাজনীতি আপনারা দেখেছেন, আপনারা আওয়ামী লীগ-বিএনপির এই দুই দলের রাজনীতি দেখেছেন। এবার নতুন ১১ দলীয় জোট যেই জোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা তাই এগারো দলীয় জোটের সাথে থাকুন। আপনারা ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শাপলা কলি জয়যুক্ত করুন। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিকালে ঘোড়াশাল পোস্ট অফিস রোডে নরসিংদী -০২ পলাশ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় এনসিপির মুখপাত্র ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এ সময় জেলা এনসিপির সদস্য সচিব আওলাদ হোসেন জনি, নরসিংদী জেলা জাতীয় ছাত্র শক্তির আহবায়ক ফাহিম রাজ অভি, সদস্য সচিব আবরার হোসাইন রিফাত, পলাশ উপজেলার আহবায়ক আল- হাসিব ভূইয়া সদস্য সচিব ফয়সাল আহমেদ, পলাশ উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, খেলাফত মজলিশের এমপি প্রার্থী নুরুল আফসার শাহিন , জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম ফয়সাল,জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক রাফায়েত রোমান, এনসিপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host