1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ ও পথসভা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ সময় দর্শন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: মোঃ মশিউর রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ আসন (পার্বতীপুর–ফুলবাড়ী) থেকে স্বতন্ত্র প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ রুস্তম আলী মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
বৃহস্পতিবার, ২৯জানুযারি বিকেলে ফুলবাড়ী উপজেলার বারাইহাট এলাকায় তিনি এই গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মোটরসাইকেল প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
পথসভায় বক্তব্যকালে রুস্তম আলী বলেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। দিনাজপুর-৫ আসনের মানুষ পরিবর্তন চায়, সৎ ও শিক্ষিত নেতৃত্ব চায়।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি ফুলবাড়ী ও পার্বতীপুরকে একটি উন্নত, দুর্নীতিমুক্ত ও মানবিক আসনে রূপান্তরের জন্য নিরলসভাবে কাজ করবেন।
গণসংযোগ ও পথসভায় তার সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং অনেকেই তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host