1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ইউনূস সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণ ব্যর্থ: ড. ইফতেখারুজ্জামান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১১১ সময় দর্শন
ইউনূস সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণ ব্যর্থ: ড. ইফতেখারুজ্জামান

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ ২৬শে জানুয়ারি, সোমবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণ ব্যর্থ। আমরা এ নিয়ে খুব বিব্রত। জ্বালানি বিষয়ে ড. ইউনূসের সরকারের কর্মকাণ্ড নিয়ে অবশ্যই শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

তিনি বলেন, ড. ইউনূস বিশ্বের অনেক জায়গায় থ্রি জিরোর কথা বলেছেন। অথচ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর তিনি দেশে কি একবারও থ্রি জিরোর কথা বলেছেন? কেন বলেননি?

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, কারও সাথে কথা না বলে নির্বাচনের অল্প কয়েকদিন আগে জ্বালানি নিয়ে যে মহাপরিকল্পনা করেছে সরকার, এটা তারা অনুমোদন দিলেও আমরা প্রত্যাখ্যান করতাম।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, ইউনূস সরকারের মূল বৈশিষ্ট্য অংশীজনদের অংশগ্রহণ না করিয়ে নিজেদের মত নিজেরা সিদ্ধান্ত নেওয়া। বিভিন্ন অধ্যাদেশ জারি করার মত, অস্বচ্ছ প্রক্রিয়া সব কাজ করা। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host