1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

এলপিজি আনতে যাচ্ছে বিপিসি, সংকট কি সহসাই কাটবে?

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ সময় দর্শন
এলপিজি সিলিন্ডার (ছবি: সংগৃহীত)

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

দেশে চলমান সংকট কাটাতে এলপিজি আমদানির নীতিগত অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) রাতে কয়েকটি গণমাধ্যমকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে বিপিসিকে। ইতোমধ্যে প্রক্রিয়া শুরুর জন্য বিপিসির চেয়ারম্যানকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে।

গত ১২ জানুয়ারি বাংলা ট্রিবিউনকে তিনি বলেছিলেন, সংকটে আমাদের পক্ষে যা যা করা দরকার ছিল, সবই আমরা করেছি। এখন একটাই সমাধান— সরকারকেই এলপিজি আমদানি শুরু করতে হবে।

জ্বালানি উপদেষ্টা বলেন, গ্রাহকদের ভোগান্তির কথা ভেবেই আমরা এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে বসেছি, পরিবেশক সমিতির সঙ্গেও আলোচনা করেছি। কিন্তু সংকট কাটাতে এলপিজি আমদানি বাড়ানো ছাড়া বিকল্প নেই।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host