দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমান আদালত মাদকসেবী অর্থ জরিমানা ও ২ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
১৮ই জানুয়ারী বেলা ১১টায় ঘোড়াঘাট পৌর এলাকার নয়াপাড়া গ্রামের মেহেদি হাসান (২৪), পিতা- চান মিয়া, সে বাড়ির পার্শ্বে নির্জন স্থানে মাদকদ্রব্য ইয়াবা ও লোপেন্ডা সেবন ও বিক্রি করছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে থানার সঙ্গীয় ফোর্সসহ মেহেদি হাসানকে হাতে নাতে আটক করে। পরে১ ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওছার শেখ ভ্রাম্যমান আদালত গঠন করে মেহেদি হাসানকে অর্থ জরিমানা এবং ২মাসের কারাদন্ড দিয়ে তাকে দিনাজপুর জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।।