1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী

গাজীপুরের কালীগঞ্জে  নিজ দোকানের কর্মচারীকে বাঁচাতে গিয়ে মালিক নিহত, আটক তিন জন 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ সময় দর্শন
নিহত ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি

 

 

সফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দোকান কর্মচারীকে মারধরের সময় তাকে রক্ষা করতে এগিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক দোকান মালিক। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে কালীগন্জ থানা পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে কালীগন্জ পৌরসভা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি (৫৫)। তিনি উপজেলার চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষ ওরফে কালুর ছেলে। পৌরসভা সংলগ্ন তাঁর মালিকানাধীন ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার বালীগাঁও এলাকার মৃত তারা মিয়ার ছেলে মোহাম্মদ স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) এবং ছেলে মাসুম মিয়া (২৮)।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেলা ১১টার দিকে মাসুম মিয়া ওই হোটেলে যান। একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানকর্মী অনন্ত দাশ (১৭)-এর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। সে সময় মাসুমের বাবা-মা ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে হোটেল মালিক কালি ঘোষ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বেলচা দিয়ে কালি ঘোষের মাথায় আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান। ঘটনার পর স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনার পরপরই জড়িত তিনজনকে কালীগঞ্জ থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host