1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ সময় দর্শন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বাংলাদেশি মদ তৈরির ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

অদ্য ১৩ জানুয়ারি ২০২৪ তারিখ আনুমানিক ১৬.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাজিয়া নওরীন, সহকারী কমিশনার (ভূমি), বিরামপুর এর নেতৃত্বে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ক্যাম্প হতে ০২ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে পালপাড়া নামক এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে গুরু হালচা, নিরু হালচা এবং হিরু হালচা, পিতা-অজিত হালচা, গ্রাম-পালপাড়া, ডাকঘর ও থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর এর বসতবাড়ী তল্লশী করে মালিকবিহীন অবস্থায় ৫৭,৫০০ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৮,৬২,৫০০ (আট লক্ষ বাষট্টি হাজার পাঁচশত) টাকা।

ফুলবাড়ী ২৯ বিজিবি-এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host