1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলার খাদ্য গুদামের বিপুল পরিমাণে ধান-চাল উধাও

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১১১ সময় দর্শন

স্থানীয় সংবাদদাতা

মঙ্গাপীড়িত উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার সরকারি খাদ্য গুদামে বড় ধরনের অনিয়ম ও ঘাটতি উন্মোচিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) রোববার (১১ জানুয়ারি) জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় অবস্থিত জেলা খাদ্য গুদামের ৮টি গোডাউনে দিনভর অভিযান চালিয়ে ৫২১ মেট্রিক টন ধান এবং ৩৫ মেট্রিক টন চাল উধাও পেয়েছে। এছাড়া গুদামে নিম্নমানের ও খাদ্য অনুপযোগী চালের মজুতও পাওয়া গেছে।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের সহকারী পরিচালক সাবদারুর ইসলাম জানান, অভিযানের সময় ধান-চালের মজুত রেকর্ডের সাথে ব্যাপক গরমিল পাওয়া যায়। ঘাটতি পাওয়া গোডাউনগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। খাদ্য গুদামের কর্মকর্তারা এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। পরবর্তী পদক্ষেপ হিসেবে আরও তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুদক সূত্রে জানা যায়, অভিযোগের মূলে রয়েছে—কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং গুদামের খাদ্যশস্য অন্যত্র বিক্রি করে সরকারি অর্থ আত্মসাৎ। এসব অনিয়মের কারণে মঙ্গাপীড়িত কুড়িগ্রামের দরিদ্র ও দুস্থ মানুষের জন্য সংরক্ষিত খাদ্যশস্যের সরবরাহ ব্যাহত হতে পারে।

কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কাজী হামিদুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

দুদকের এই অভিযান খাদ্য বিভাগে দুর্নীতির বিরুদ্ধে নতুন করে তদন্তের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরবর্তী তদন্তে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host