1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ সময় দর্শন

সফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে ২৯ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারী) রাতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নাগরী ইউনিয়নে অভিযান চালিয়ে সেনপাড়া গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র পারভেজ মিয়া (২৪) ও হারুন অর রশিদের পুত্র ফারুক হাসান (৩৮) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উভয়কে আটক করে থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাগরী এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি পারভেজ মিয়া ও ফারুক হাসানকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রবিবার থানায় মামলা (নং ১১(১)২৬) দায়েরের পর দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host