1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

জামালপুর সদরে চা বিক্রেতার চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪৬ সময় দর্শন

 

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

 

জামালপুর নিখোঁজের দুই দিন পর আব্দুল জলিল (৪৫) নামের এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এসময় চা বিক্রেতা চোখ উপড়ানো ছিল। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কাষ্টশিঙ্গা এলাকার পরিত্যক্ত একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল জলিল ওই গ্রামেরই তৈয়ব আলীর ছেলে। নিহত আব্দুল জলিল পেশায় একজন চা বিক্রেতা।

সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন নিহত আবদুল জলিল। পরে তিনি আর বাড়ি ফেরেননি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোথায়ও সন্ধান মেলেনি। শনিবার বিকালে শিশুরা খেলতে গিয়ে নিহতের বাড়ি পাশেই একটি পরিত্যক্ত ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকত দেখে ডাকচিৎকার করে তাঁরা। পরে ওই এলাকার লোকজন মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে জলিলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান , নিহতের চোখ উপড়ানো ছিল এবং কপালে চামড়া ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। এঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host