1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নীলফামারী প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তার অফিস সহকারীর র‍্যাব-১৩ এর হাতে গ্রেফতার।

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ সময় দর্শন

দিনাজপুর প্রতিনিধি

নীলফামারীতে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, আসামি মোঃ মশিউর রহমান (৪০) ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলো। সেই সুবাদে বিভিন্ন প্রকল্প বাবদ চেয়ারম্যানগণ কর্তৃক দাখিলকৃত বিল ডিমলা উপজেলা হিসাব রক্ষণ অফিস হতে পাশ হলে ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারীর অর্থাৎ ধৃত আসামির নিকট জমা হতো। যার ফলে ধৃত আসামি ডিমলা উপজেলা হিসাব রক্ষণ অফিস হতে পাশকৃত বিল গ্রহন করে অফিসে জমা না দিয়ে পূর্বপরিকল্পিতভাবে প্রকল্প চেয়ারম্যানগণের স্বাক্ষর জাল করে ইং ২৪/১২/২০২৫ তারিখ এবং ২৮/১২/২০২৫ তারিখ যথাক্রমে দুপুর ১২.৫ ঘটিকায় এবং দুপুর ১.২০ ঘটিকায় দুই ধাপে সর্বমোট ৩০,৮৩,৫০০/- (ত্রিশ লক্ষ তিরাশি হাজার পাঁচশত) টাকা বিল সোনালী ব্যাংক পিএলসি, ডিমলা শাখা, নীলফামারীতে দাখিল করে উল্লেখিত পরিমান টাকা উত্তোলন করে উক্ত টাকা আত্মসাৎ করে।
পরবর্তীতে ধৃত আসামি অফিসে না আসলে অফিস কর্তৃপক্ষ ধৃত আসামির সাথে যোগাযোগ করতে না পেরে উল্লেখিত টাকার বিষয়ে সন্ধান করে জানতে পারে যে,ধৃত আসামি সোনালী ব্যাংক পিএলসি, ডিমলা শাখা, নীলফামারী হতে উক্ত টাকা উত্তোলন করেছে। পরবর্তীতে ডিমলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে নীলফামারী জেলার ডিমলা থানায় একটি প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করার মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৯,তাং ২৯/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০/৪৬৭/৪০৮/৩৪ পেনাল কোড ।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর যৌথ আভিযানিক দল ইং ৩১-১২-২০২৫ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন সিও বাজার এলাকার জনৈক মামুনুর রশিদ এর বাসায় যৌথ অভিযান পরিচালনা করে প্রধান পলাতক আসামি মোঃ মশিউর রহমান (৪০), পিতা-মতিউর রহমান, সাং-বৈদ্যনাথপুর, থানা-বিরল, জেলা-দিনাজপর‘কে  গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host