1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

পলাশে মাদকের বিরুদ্ধে এক সপ্তাহে তিনটি অভিযানে ৫ জনকে অর্থ ও কারাদণ্ড

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ সময় দর্শন

 

সফিকুল ইসলাম পলাশ(নরসিংদী) প্রতিনিধি :

 

 

পলাশ উপজেলা প্রশাসন মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। একের পর এক মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন গত ১ সপ্তাহে তিনটি অভিযানে ৫ জন মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছে। এতে পলাশবাসী প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছে।তিনটি মোবাইল কোর্টই পরিচালনা করেন পলাশের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাকীন মাশরুর খান সাথে ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পলাশের চৌকশ একটি পুলিশের দল।

 

 

প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজার ও কাউয়াদী এলাকায় মাদকের বিরুদ্ধে ২টি মামলায় ২ জনকে অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যার সময় ঘোড়াশাল রেলস্টেশনের
পশ্চিম পাশ্বের খেলার মাঠে পলাশের সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মোঃ রাকীন মাশরুর খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নরসিংদী ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক স্টাফসহ একটি টিম সেলিম নামে একজনকে মাদক সেবন ও সংরক্ষণ করার জন্য একমাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিতায় গত ২৮ ডিসেম্বর পলাশের জিনারদী বাজার এলাকা হতে ২টি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় ২ জনকে একমাসের কারাদণ্ড ও অর্থদণ্ডে দন্ডিত করেন।
এ বিষয়ে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাকীন মাশরুর খান বলেন, প্রশাসন মাদক, সন্ত্রাস ও আইন শৃঙ্খলা নিয়ে জিরো টলারেন্স। কোনভাবেই এসব অপকর্মে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবেনা। প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে। তবে এ ব্যপারে পরিবার ও জনগণকে আমাদের পাশে থাকতে হবে। কারণ এসব কুকর্মে জড়িতরা সমাজে বিভিন্ন অপরাধে জড়িত থেকে সমাজকে ধ্বংস করছে। তাই তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host