1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের শীতলা ও শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ সময় দর্শন

স্থানীয় সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুটি মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ২৫শে ডিসেম্বর, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার এক দিন পর ২৭শে ডিসেম্বর, শনিবার দুপুরে মন্দির কমিটির পক্ষ থেকে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে সুশান্ত শীল (৪৮) আজ দুপুরে আনোয়ারা থানায় এই সাধারণ ডায়েরি করেন।

জিডিতে বলা হয়, দুর্বৃত্তরা দুটি মন্দিরের মোট ৫টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ১ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও পূজা-অর্চনার বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। শীতলা মন্দির থেকে চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে- স্বর্ণের হার, শঙ্খ, ডালা, পূজার পাত্র, লোটা ও অন্যান্য নিত্যপূজার সামগ্রী। আর শিব মন্দির থেকে চুরি করা হয়েছে শিবের সর্প অলঙ্কার, নন্দি মূর্তি, তামার ত্রিশূল ও ধাতব ঘণ্টাসহ বিভিন্ন সামগ্রী।

 

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে প্রাতঃদর্শনে গিয়ে তারা মন্দিরের দরজা খোলা ও ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি মন্দির কমিটিকে জানানো হয়। মন্দির কমিটির পক্ষে সুশান্ত শীল বলেন, ‘কয়েক বছর আগেও একবার এই মন্দিরে চুরি করে চোর চক্র। আবারও চুরির ঘটনা ঘটেছে। এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্যই থানায় জিডি করেছি।’

 

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মজনু মিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে একটি জিডি করা হয়েছে। খোঁজ নিয়ে বিষয়টি খতিয়ে দেখছি।’

মন্দিরের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে স্থানীয়রা জানান, এলাকায় টহল এবং পুলিশি নিরাপত্তার কোনো বন্দোবস্ত নেই। বড় ধরনের অপরাধমূলক ঘটনা ঘটার আগেই প্রশাসনের এদিকে নজর দেওয়া উচিৎ বলে মনে করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host