1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৬২৭ সময় দর্শন

ধনু (23 Nov – 21 Dec)
সম্ভাবনাময় কিছু কাজ নিয়ে ভাবতে পারেন। কাজকর্মে প্রসার লাভ হবে। বাড়তি আয়ের সম্ভাবনা। নিজের বুদ্ধি ও পরিশ্রম আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। বন্ধুসঙ্গ আনন্দ দেবে।

মকর (22 Dec – 20 Jan)
সামাজিক কাজে সুনাম বাড়বে। বৈদেশিক যোগাযোগে লাভবান হবেন। ব্যবসায়ীরা নতুন সুযোগ কাজে লাগাতে পারবেন। কারো উপদেশ কাজে লাগতে পারে। অসুস্থদের সতর্ক থাকতে হবে।

কুম্ভ (22 Jan – 18 Feb)
কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। কিছুটা আর্থিক চাপ থাকতে পারে। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকবেন। কাজ মাঝপথে আটকে যেতে পারে। আবেগপ্রবণ না হয়ে সাহসী সিদ্ধান্ত নিন।

মীন (19 Feb – 20 Mar)
যৌথ উদ্যোগে কোনো কাজের অগ্রগতি। সামাজিকতায় অর্থ ব্যয়। কোনো পরিকল্পনার অগ্রগতির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কাজের ফলাফলকে নির্দ্বিধায় গ্রহণ করুন।

মেষ (21Mar – 20 Apr)
বেকারদের কাজের সুযোগ আসতে পারে। প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো কিছু হবে। দূর থেকে বিভ্রান্তির তথ্য পেতে পারেন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। শরীরের যত্ন নেবেন।

বৃষ (21 Apr – 20 May)
অপ্রত্যাশিত কোনো যোগাযোগ আনন্দ দেবে। অর্থাগমের নতুন সুযোগ আসতে পারে। নিজের বুদ্ধি ও পরিশ্রম আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন।

মিথুন (22 May – 21 Jun)
গৃহস্থালি পরিচালনায় দক্ষতা দেখাতে পারবেন। অল্প কিছুর মধ্যেই বহু কিছু করতে পারবেন। বন্ধু ও প্রিয়জনের জন্য অর্থ ব্যয়। সঠিক প্রচেষ্টায় কাজের উন্নতি। হাস্যোজ্জ্বল মানুষের মধ্যে থাকুন।

কর্কট (22 Jun – 22 Jul)
কোনো যোগাযোগে আর্থিক সুবিধা পাবেন। পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রে চাপ থাকবে। তবে আপনি ভালোভাবেই তা সামাল দিতে পারবেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে।

সিংহ (23 Jul – 23 Aug)
অর্থপ্রাপ্তির সম্ভাবনা। ভালো কোনো পরিবর্তন আসতে পারে। বকেয়া টাকা আদায়ে অগ্রগতি। আবেগপ্রবণ সিদ্ধান্ত পরিহার করলে সাফল্য পাবেন। দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আশাবাদী থাকতে হবে।

কন্যা (24 Aug – 23 Sep)
আপনার দৃঢ়তা ও বিশ্বস্ততা সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করবে। ভাগ্যোন্নয়নের সুযোগ পাবেন। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়। সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাবেন।

তুলা (24 Sep – 23 Oct)
কাজের চাপ থাকবে। মানসিক অস্থিরতা জাগবে। সব কিছু মনমতো নাও হতে পারে। পারিপার্শ্বিক ঘটনা সাফল্যকে বিলম্বিত করবে। শুভাকাঙ্ক্ষীর অনুপ্রেরণায় উদ্যমী হয়ে উঠবেন।

বৃশ্চিক (24 Oct – 22 Nov)
কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। আয়ের নতুন উত্স পাবেন। পুরনো সম্পর্ক জোড়া লাগতে পারে। বন্ধুস্থানীয় ব্যক্তির যোগাযোগে আনন্দ পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host