1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৪৮ সময় দর্শন

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার এবং ১৫ হাজার মেট্রিক টন রক সালফার ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে ।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম বৈঠকে  গতকাল এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, প্রতি এক বা দুই মাস অন্তর গ্যাসের মতো জ্বালানির দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ ছিল, কিন্তু জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভিন্ন হিসাব-নিকাশ অনুসরণ করে অন্তর্বর্তীকালীন সরকার দাম বাড়ায়নি। এটা একটা ভালো দিক।

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে- প্রয়োজনীয় এলএনজির সরবরাহ নিশ্চিত করা। যাতে জ্বালানির দাম বাড়ানোর জন্য আমাদের উপর কোনও চাপ তৈরি না হয়। কারণ এই ধরনের মূল্য বৃদ্ধি গ্রাহকদের পাশাপাশি শিল্পের উপরও প্রভাব ফেলতে পারে।’

অর্থ উপদেষ্টা বলেন, সরকার তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত মূল্যে এলএনজি কিনছে।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৪৮০ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৭৯৬ টাকায় এক কার্গো এলএনজি আমদানি করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৪৪ মার্কিন ডলার।

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৪৭৬ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ৩২৪ টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৩৪ মার্কিন ডলার।

একই প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৪৮৪ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ২৬৮ টাকায় আরও এক কার্গো এলএনজি ক্রয় করবে সরকার। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৫৪ মার্কিন ডলার।

এছাড়াও, শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাব অনুযায়ী, সরকার বাংলাদেশের কাফকো থেকে  ১৬৯ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার, জেএসসি ‘ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ)’ থেকে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার  টাকায় ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার, মরক্কোর  ওসিপি নিউট্রিক্রপস থেকে ৩৮৪ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪০ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ২১৫ কোটি ৩৯ লাখ ২৪ হাজার ২৮০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ২১৫ কোটি ৪ লাখ ১৬ হাজার ২৬০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ১৭৭ কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকায় ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার এবং আরও একটি চালানে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকায় ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার ক্রয় করবে।

এছাড়াও, শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের ভিত্তিতে সরকার বিভিন্ন উৎস থেকে ৭১ কোটি ৪২ লাখ  ৬৪ হাজার ৭৫ টাকায় ১৫ হাজার মেট্রিক টন রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার/ ব্রাইট ইয়েলো সালফার ক্রুড সার সংগ্রহ করবে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host