1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

এমপিওভুক্ত হচ্ছে ১০৯০টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯৫ সময় দর্শন

সারা দেশের ১০৯০টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অবশেষে এমপিওভুক্ত হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই এই এমপিওভুক্তির ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ জানিয়েছেন, দেশের ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে ১৩২৭টি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে ১০৯০টি মাদ্রাসাকে এমপিওভুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে। শর্ত পূরণ না করায় ২৩৭টি মাদ্রাসা এই তালিকায় আসতে পারেনি বলেও তিনি জানান।

এমপিওভুক্তির ঘোষণা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা আগামী দুই মাসের মধ্যে নতুন বেতন স্কেলে ভাতা পেতে পারেন বলে জানা গেছে।

এর আগে, চলতি বছরের ২৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতেই এই তালিকা প্রণয়ন করা হয়েছে।’

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host