1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

গিনেস রেকর্ডে সৌদির আল আহসা মরূদ্যান

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৫৩৬ সময় দর্শন

সৌদি আরবের আল আহসা মরূদ্যান বিশ্বের সর্ববৃহৎ মরূদ্যান হিসেবে গিনেস রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক টুইট বার্তায় এ কথা জানান সৌদি আরবের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান আল সাউদ। গিনেস ওয়েবসাইট জানায়, সৌদি আরবের আল আহসা পৃথিবীর সর্ববৃহৎ মরূদ্যান। এটি সৌদির দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত। গিনেস ওয়েবসাইটের তথ্য মতে, ৮৫.৪ বর্গকিলোমিটারের বেশি অঞ্চলের মরূদ্যানটিতে আড়াই মিলিয়ন খেজুরগাছ আছে। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় সৌদি আরবের আল আহসা মরূদ্যান ছাড়াও আরো আছে, আল উলা অঞ্চলের আল-হিজর, ঐতিহাসিক দিরিয়্যা অঞ্চলের আত তুরাইফ এলাকা, ঐতিহাসিক জেদ্দা শহর ও জুব্বা ও শুয়াইমিসের প্রস্তরশিল্প। এর আগে জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য সংস্থা ইউনেসকো ঘোষিত আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত ছিল। পৃথিবীর প্রাচীন মরূদ্যানগুলোর অন্যতম এটি। খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে এর যাত্রা শুরু হয়। ইতিহাসের পরিক্রমায় আল আহসা মরূদ্যানে নানা রকম চাষাবাদ হতো। ২০১৫ সালে আল আহসা মরূদ্যানটি ইউনেসকো ঘোষিত হস্তশিল্প ও লোকশিল্পের আওতায় সৃজনশীল নগর তালিকাভুক্ত হয়। ২০১৯ সালে আল আহসা আরব পর্যটনের রাজধানী হিসেবে স্বীকৃতি পায়।

সূত্র : সৌদি গেজেট

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host