1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বাংলাদেশের পাট ও পাটপণ্য আমদানিতে আগ্রহী ইন্দোনেশিয়া: রাষ্ট্রদূত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৪১ সময় দর্শন

বাংলাদেশ থেকে পাট ও পাটপণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু।তিনি বলেন, পাট ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের পাশাপাশি বিনিয়োগের সম্ভাবনাও তারা খতিয়ে দেখছেন।বুধবার রাজশাহীর পবা উপজেলার নওহাটায় অবস্থিত হাসেন জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন। 

শতভাগ রপ্তানিমুখী এই পাটশিল্প পরিদর্শনের সময় ইন্দোনেশীয় দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তার সঙ্গে ছিল।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পাট ও পাটপণ্যের গুণগত মান ইন্দোনেশিয়ার তুলনায় অনেক ভালো। এজন্য তারা বাংলাদেশের পাটপণ্য আমদানিতে গভীর আগ্রহী।

তিনি বলেন, ‘আমরা খতিয়ে দেখছি, পাটপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণে কীভাবে একসঙ্গে কাজ করা যায়। শুধু পাট নয়, আমরা বাংলাদেশের কৃষি খাতেও সহযোগিতা বাড়াতে আগ্রহী, বিশেষ করে আম চাষে।’

তিনি আরও জানান, ‘এই অঞ্চলের আমের স্বাদ ও গন্ধ বিখ্যাত। তাই কোনো ব্যবসায়ী বা বাণিজ্যিক সংস্থা ইন্দোনেশিয়ায় আম রপ্তানি করতে চাইলে আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।’

রাষ্ট্রদূত আরো বলেন, কৃষি খাতে কোনো যৌথ উদ্যোগ থাকলে ইন্দোনেশিয়া বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এ ক্ষেত্রে রাজশাহী অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে।

পরিদর্শনকালে দুই দেশের প্রতিনিধিরা পাট ও পাটপণ্য রপ্তানি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করেন। তারা ইন্দোনেশিয়ায় পাটপণ্য রপ্তানির সম্ভাবনার বিষয়ে আশাবাদও ব্যক্ত করেন।

পরে রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি পাটের বহুমুখী ব্যবহার এবং উপজাত পণ্যের উৎপাদন প্রক্রিয়াও পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাসেন আলী, চেয়ারম্যান তাহেরা হাসেন, পরিচালক তৌফিক হাসান ও নির্বাহী পরিচালক আহসান হাবিব।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host