1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ইসরাইলে ইরানের মিসাইল বৃষ্টি, বিমান চলাচল বন্ধ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৯৯ সময় দর্শন

ইরানের মিসাইল বৃষ্টিতে ইসরাইলের বিমান চলাচল বন্ধ রয়েছে। আলজাজিরা জানিয়েছে, ইসরাইলের বৃহত্তম বিমান সংস্থা এল আল, ইসরাইল এয়ারলাইন্স, আরকিয়া এবং ইসরাইর জানিয়েছে যে, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোকেদের দেশে ফিরে আসার অনুমতি দেওয়ার জন্য ফ্লাইট স্থগিত রাখবে।

এল আল আরও জানিয়েছে, তারা নির্ধারিত ফ্লাইট বাতিলের মেয়াদ ২৭ জুন পর্যন্ত বাড়িয়ে দেবে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুসারে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর বিমান সংস্থাগুলো মধ্যপ্রাচ্যের বিশাল অংশ এড়িয়ে চলছে।

খবরে বলা হয়েছে, ইসরাইল ও ইরানের মধ্যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র বিনিময়ের কারণে ইতোমধ্যেই এই অঞ্চলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।টাইমস অব ইসরাইল জানায়, হামলায় দূরপাল্লার তরল এবং কঠিন জ্বালানি উভয় ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়।

এদিকে, বিমানবন্দর ছাড়াও ইসরাইলের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।ইসরাইলের জরুরি সেবা সংস্থা জানায়, অন্তত ১০টি স্থানে হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেলআবিব আবিব এবং উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা।

ইসরাইলের সেনাবিাহিনী জানায়, দুই দফায় সব মিলিয়ে ২৭টি ক্ষেপণাস্ত্র হামলা হয়। প্রথম দফায় ২২টি আর দ্বিতীয় দফায় পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই প্রথমবারের মতো দুই দফায় হামলা চালানো ইরান।

হামলায় কোথায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host