1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আনছে বাংলাদেশ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২১০ সময় দর্শন

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিসহ মোট তিনটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে সরকারের মোট ব্যয় হবে ৮৬৪ কোটি ৩৯ লাখ টাকা। মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে জানানো হয়, ১৫ থেকে ১৬ জুলাই সময়কালের জন্য স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানি করা হবে, যা চলতি বছর পঞ্জিকা অনুযায়ী বাংলাদেশের ৩০তম এলএনজি কার্গো আমদানির উদ্যোগ। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ‘মেসার্স এক্সিলারেট এনার্জি এলপি’ এই এলএনজি সরবরাহ করবে। প্রস্তাব অনুযায়ী, এতে ব্যয় হবে ৬১২ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার টাকা।

অর্থবছরের শেষপ্রান্তে এসে শিল্প খাতে প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন পায় বৈঠকে। ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন’ (বিসিআইসি)-এর জন্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এটি চলতি অর্থবছরের ১৭তম লট। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৮৩ দশমিক ২৫ মার্কিন ডলার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি ২৬ লাখ ৯৫ হাজার টাকা।

‘বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সীগঞ্জ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের আওতায় পূর্ত–৫ প্যাকেজের (লট–২ ও ৪) ড্রেন, গেট, গার্ডশেডসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজের জন্য ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসাবে কাজটি পেয়েছে যৌথভাবে ‘বিডিই লিমিটেড’ ও ‘কোহিনূর এন্টারপ্রাইজ’। এতে ব্যয় হবে ১১১ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা।

বৈঠকে সিলেট সড়ক জোনের আওতায় ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টের পুনর্বাসন ও পুনঃনির্মাণ প্রকল্পের আওতায় ডব্লিউপি–১৪ প্যাকেজের দরপত্র বাতিলের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। দরপত্র বাতিলের এই প্রস্তাব আসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে।

সরকারি ক্রয় কমিটির এই বৈঠকে উপস্থাপিত প্রস্তাবগুলোর প্রতিটিই জ্বালানি, কৃষি ও শিল্প খাতের গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাতে গৃহীত হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host