1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২২১ সময় দর্শন

একসঙ্গে ৩৫ হাজার মানুষের অংশগ্রহণে ঈদুল আযহার প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর সাংবাদিকদের সামনে প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে শনিবার সকাল সাড়ে ৭টায় হবে এবারের ঈদের প্রধান জামাত।ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। তবে আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাতের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া।

 জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর তিনি প্রস্তুতির বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন। শাহজাহান মিয়া বলেন, ‘জাতীয় ঈদগাহে ঈদের জামাতের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আমাদের ঈদগাহ প্রস্তুত। যেহেতু বর্ষাকাল চলছে, আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে। সেটা মাথায় রেখেই প্রস্তুতি সম্পন্ন করেছি। কোনো রকমের অসুবিধা যাতে না হয় সেজন্য সামিয়ানার ওপরে ত্রিপাল দেয়া আছে এবং এখানকার ড্রেনেজ সিস্টেম খুবই চমৎকার। পানি জমার কোনো সম্ভাবনা নেই। কাজেই মুসল্লিগণ অত্যন্ত নির্বিঘ্নে এখানে আসতে পারবেন এবং নামাজ আদায় করতে পারবেন।

প্রশাসক বলেন, ‘আপনারা জানেন যে, আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের সম্মানিত বিচারপতিগণ, সরকারের কেবিনেট সেক্রেটারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে নামাজ আদায় করেন। সাথে সাধারণ মুসল্লিগণ, বিশেষ করে ঢাকাবাসী যারা এখানে আসেন, সকলে যাতে নামাজ আদায় করতে পারেন, এজন্য সকলের স্বস্তির কথা মাথায় রেখে এখানে ঈদ জামাতের আয়োজন করেছি।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host