1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২১১ সময় দর্শন

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ বুধবার। নিয়ম অনুযায়ী এদিন হজযাত্রীরা ইহরাম বেঁধে মিনায় যাবেন। জোহরের আগে সবাই মিনায় পৌঁছাবেন। এখানে সারাদিন অবস্থান করবেন তারা এবং ৫ ওয়াক্ত (জোহর, আসর, মাগরিব, ইশা ও হজের দিন ফজর) নামাজ আদায় করবেন। পরেরদিন পালিত হবে ইয়াওমে আরাফা বা আরাফা দিবস।

সৌদি আরব জানিয়েছে, এরই মধ্যে বিশ্বের ৭১টি দেশ থেকে ৩ হাজার ৩১৪টি ফ্লাইটে হজযাত্রীরা উপস্থিত হয়েছেন। তাদের সাত দিনে উন্নতমানের মেট্রো সার্ভিস দেওয়ার জন্য একটি বিশেষ ট্রেন ৪ হাজার ৯০০ বার আসা-যাওয়া করবে। সড়ক নিরাপত্তায় ৭ হাজার ৪০০ কিলোমিটার রাস্তাকে স্ক্যান করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা হচ্ছে।

জানা গেছে, আল মাশায়ের আল মুগাদ্দাসা মেট্রো লাইনে ওই বিশেষ ট্রেনটি চলাচল করবে সাত দিন। এ সময় প্রায় ২০ লাখ হজযাত্রীকে সেবা দেবে তারা। ইংরেজিতে এই ট্রেনটি পরিচিত ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামে। এটি মক্কার রেলব্যবস্থায় উচ্চ সক্ষমতাসম্পন্ন একটি ট্রেন। বছরে হজের সময় মাত্র সাত দিন এই ট্রেনটি শাটল সার্ভিস দেয়। তারা হজযাত্রীদের বিভিন্ন পবিত্র স্থাপনায় আনা-নেওয়া করে।

এবার হজের খুতবা দেবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। এই খুতবা বাংলাসহ ২০ ভাষায় অনুবাদ করা হবে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host