1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০৫

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২০৩ সময় দর্শন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে যুদ্ধ স্থগিত থাকার কথা থাকলেও সে কথা রাখছেন না ইসরায়েলি সৈন্যবাহিনী। জানা গেছে গাজা ভূখন্ডে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে অন্তত ২০৫ জন। পাশাপাশি এই হামলায় আহত হয়েছেন অগণিত মানুষ।

চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।

সম্প্রতি এমন তথ্য জানিয়েছে খবর আলজাজির।

চ্যানেলটি তাদের সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল এবং এরপর অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে। বর্বর এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০৫ জন ফিলিস্তিনির নিহত এবং অন্যান্য আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ভোরে উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বোমা হামলায় ২০৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host