1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় গাঁজা সেবনের দায়ে এক মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৪২৮ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরে গাঁজা সেবনের দায়ে এক জনকে তিন মাসের কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ডারোপ দিয়েছেন মোবাইল কোর্ট। সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে দশটায় ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এ রায় দেন। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম মো. সোহাগ আলী (২০)। সে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া পুরান পাড়া এলাকার মৃত আব্দুল মতিন প্রামাণিকের ছেলে।
 জানা যায়, সোমবার রাতে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করে নির্জন স্থানে ঐ যুবক গাঁজা সেবন করছিল। আনসাররা তাকে হাতে নাতে ধরে ভ্রাম্যমান আদালতে হাজির করে। তখন ভ্রমাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ডারোপ করেন। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশ তাকে সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, উপজেলা পরিষদ চত্বরে গাঁজা সেবন করছে এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই গাঁজা সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ডারোপ করা হয়। ভাঙ্গুড়ায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host