1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় ১৯ দিন ধরে নিখোঁজ এক বৃদ্ধ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৮৮৯ সময় দর্শন
ভাঙ্গুড়ায় ১৯ দিন ধরে নিখোঁজ এক বৃদ্ধ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন তফিজ উদ্দিন প্রামানিক ( ৬০) নামের এক বৃদ্ধ । গত ১৯ দিনেও তাঁকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারটির মাঝে অজানা আতঙ্ক দেখা দিয়েছে।

তিনি উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামানিকের পুত্র। নিখোঁজ বৃদ্ধ পেশায় একজন দিনমজুর ও দুই কন্যা সন্তানের জনক।

নিখোঁজ ব্যক্তির ভাই ইছহাক প্রামানিক জানান, গত শনিবার (২৩ অক্টোবর ) বিকেলে তাঁর ভাই তফিজ উদ্দিন ভাঙ্গুড়া বাজারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন । সেখানে তিনি বাজার-সদাই করে গ্রামের এক ব্যক্তির কাছে দিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দিতে বলেন । তারপর থেকেই তাঁকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে। সেখানেও তিনি নেই। এ অবস্থায় তাঁরা পরিবারের সবাই চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়েছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host